আজোও মনে পড়ে।

আজোও মনে পড়ে
                             রত্না আক্তার 

আকাশে পূর্ণ চাঁদ
সাথে অসংখ্য তাঁরা,
ঘাঁসের গালিচায় বসে
তুমি আমি দিশেহারা।

মেঘ ছিলোনা কোথাও
ঝলমলে চাঁদের হাসি,
বলছিলে সারাজীবন
যেন এমনই ভালোবাসি।

আমি আজও ভালোবাসি
জেনো সেই আগেরই মতো,
তুমি হারালে দূরে
রেখে স্মৃতি যতো।

মনে পড়ে কি ভুলে
তুমি খোপাটি খুলে,
নিজ হাতে বেঁধে নিতে
সাজিয়ে দিতে ফুলে।

জানি ফিরে পাবোনা
আর তোমাকে কবু
বয়ে চলেছি তোমার
সব স্মৃতি তবু।

No comments

Powered by Blogger.