তোমার উপমা তুমি।

তোমার উপমা তুমি।
রত্না আক্তার।
চিঠিতে নয়, এস এম এস এ,
আমি রোজ চেয়েছি
তোমার খবর নিতে।
তুমি চেয়ে দেখোনি
কত কথা লেখা ছিলো
একবার পড়েও দেখোনি।
আমার কত কল তুমি মিস
কলে নিয়েছো খুব কি
শান্তি পেয়েছো?
অবহেলা করছো? করো!
কিন্তু প্রশ্নের তীর কেন
আমার দিকে ছুড়ো?
আমার কি ভুল ছিলো?
তোমায় একান্ত করে চাওয়া?
আচ্ছা বেশ! আর চাইবোনা।
সরে গেলাম তোমার পথ হতে
তুমি আমায় একা পেয়ে সন্তুষ্ট নও
তোমার অনেকের প্রয়োজন।
তবে তাই হোক,
তুমি সবার সাথে থাকো
আমায় কাঁদাতে তবে কেন
করো আয়োজন?
আমি তোমার মতো এমন মানুষ
আগে কখনো দেখিনি,
তুমি সব পারো।
কাঁদানো, ভুলানো, অবহেলায়,
মন নিয়ে লুকোচুরি খেলায়,
তোমার তুলনা শুধুই তুমি।

No comments