গভীর রাতের অনুভূতি।

গভীর রাতের অনুভূতি।
রত্না আক্তার।
তুমি আছো সারাক্ষণ
হৃদয় মাঝে মিশে,
জানি পাবোনা তোমায়
আরো শত ভালোবেসে।
তবু পুড়া মন মানেনা,
তোমার ভাবনায় ডুবে রয়,
একজনার এক মনেতে
কখনো কি ভালোবাসা হয়?
দিনের আলোয় তুমি
স্মৃতিতে আসো প্রতিক্ষণে,
রাতের আধারে হৃদয়ে বসো
আর থাকো নয়নে।
জানি এই জীবনে
তুমি কবু আমার হবেনা,
তবুও তোমার কথা
ভাবতে আমার ভুল হবেনা।

No comments