বিষন্ন অবসরে।

বিষন্ন অবসরে।
রত্না আক্তার।
অবসরে ক্লান্তি কমে অনবরত বিশ্রামে, বিশালতা অবসরে অলসতা বেড়েছে ক্রমে। বারান্দাতে দাঁড়িয়ে ছিলেম শুঁকতারা দেখার আশে, আমার আগমনে, সকল আলোকরাশি হারিয়েছে কোন দেশে। মেঘে মেঘে আকাশ গিয়েছে ছেয়ে, বৃষ্টি এখনি এসে দেবে বুঝি ভিজিয়ে। শুকতারা দুঃখতারা, চাঁদখানা, কোনটাই আর দেখা হলোনা। দেখছি কেবলই আকাশপানে মেঘ ভাসানো বন্যা। মেঘের মাঝেই হারালাম এবার, স্বপ্ন হারানো কন্যা।

NIce
ReplyDelete